স্বাস্থ্য সেবা বিভাগের নির্দেশনার আলোকে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’মাঠ পর্যায়ে চলমান কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে শেরপুরে টিকাদান কর্মসূচি পরির্দশন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সফিউল আলম। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকালে শেরপুর পৌর শহরের পশ্চিম গৌরীপুর টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি টিকাদান কার্যক্রমের সার্বিক অগ্রগতি, সেবার মান এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ওইসময় শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।




