ads

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন কুঁড়িতে অংশ নিচ্ছে ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

দেশের আনাচ-কানাচ থেকে মেধাবী ক্রীড়াবিদ বের করে আনতে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করছে। নির্বাচনের পর সরকার গঠনের মাত্র আড়াই মাসের মাথায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই বিশাল কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছে। আজ জাতীয় ক্রীড়া পরিষদে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

Shamol Bangla Ads

এই প্রতিযোগিতায় ১২-১৪ বছর বয়সী কিশোর-কিশোরীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট—এই ৮টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে। সারা দেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী এতে নিবন্ধিত হয়েছে। ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বাছাই করা মেধাবীদের নিয়ে সরকারের আলাদা পরিকল্পনা রয়েছে। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব। সরকারিভাবে তাদেরকে ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা শহর, বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেখানে আমরা তাদেরকে সেই সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়দায়িত্ব আমরা বহন করব।’

Shamol Bangla Ads

আঞ্চলিক বিকেএসপিগুলোর সীমাবদ্ধতা দূর করার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ-সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে যাতে আমরা—যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না। আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত তার সকল কিছু যাতে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে এলাকা থেকেই।’

প্রতিভা বাছাইয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রতিমন্ত্রী হিসেবে না,ক্রীড়াবিদ হিসেবে আমি নিজে চোখে দেখব যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কি না। এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই।’

শুধু প্রতিভা অন্বেষণই নয়, বরং অংশগ্রহণকারী কিশোর-কিশোরীদের যেকোনো চোট বা শারীরিক সমস্যায় তাৎক্ষণিক চিকিৎসা দিতে প্রতিটি ভেন্যুতে মেডিকেল টিম কাজ করবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!