শেরপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ভূমি অফিস পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন জেলা প্রশাসক।

ওইসময় তিনি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে প্রদত্ত বিভিন্ন সেবার বিষয়ে খোঁজখবর নেন এবং সেবাগ্রহীতাদের সাথে মতবিনিময় করেন। ওইসময় তিনি সেখানে সেবা নিতে আসা জাপানগামী একজন শিক্ষার্থীর সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে জেলা প্রশাসক বাজিতখিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ওইসময় তিনি ভূমি সেবা সহজ, স্বচ্ছ এবং দ্রুততর করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতি, বাজিতখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




