ads

রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে চোরাই বালু ভর্তি মাহিন্দ্র আটক

খোরশেদ আলম, ঝিনাইগাতী
এপ্রিল ২৬, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই বালু ভর্তি মাহিন্দ্র আটক করেছে বনবিভাগ। ২৪ এপ্রিল শুক্রবার রাতে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া এলাকা থেকে পাঁচার কালে মাহিন্দ্র গাড়িটি আটক করা হয়।

Shamol Bangla Ads

বন বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় কতিপয় বালুদস্যু শুক্রবার গভীর রাতে গজনী ফরেস্ট বিট এলাকা দিয়ে প্রবাহিত কালঘোষা নদীর মালিটিলা এলাকা থেকে চুরি করে মাহিন্দ্র ভর্তি বালু পাঁচার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মো,সালেহীন রেওয়াজের নেতৃত্বে বন প্রহরিরা অভিযান চালিয়ে বালুভর্তি মাহিন্দ্রগাড়িটি আটক করে। এসময় গাড়িতে থাকা বালুদস্যুরা বালু ভর্তি মাহিন্দ্র গাড়িটি ফলে রেখে পালিয়ে যায়।

অভিযোগ রয়েছে, স্থানীয় বালুদস্যুরা দীর্ঘদিন ধরে কালঘোষা নদী থেকে অবৈধভাবে দিনেরাতে লাখ লাখ টাকা মূল্যের বালু লুটপাট করে আসছে। অভিযোগ রয়েছে, কালঘোষা নদীর গান্ধীগাঁও, বাঁকাকুড়া, মালিটিলা, দরবেশতলা, হালচাটিসহ বিভিন্ন এলাকা থেকে বালু লুটপাট করে ট্রাক,মাহিন্দ্র,ট্রলি, ভ্যান,ও ঘোড়ার গাড়িতে করে এসব বালু দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ বলেন, নদীর বালুগুলো জেলা জেলা প্রশাসনের। বনের পার্শ্ববর্তী এলাকায় হওয়ায় এ দায়িত্ব এসে পড়েছে তাদের উপর। কিন্তু বন বিভাগের লোকবলের অভাবে বালু লুটপাট প্রতিরোধে তাদের হিমশিম খেতে হয়।

Need Ads
error: কপি হবে না!