ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৩, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পুষ্টিকর খাদ্যের অপরিহার্যতা তুলে ধরেন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সহকারী পরিচালক ডা. পীযুষ কুমার সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি সূত্রধরসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিস পুষ্টিবিষয়ক গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।

Need Ads
error: কপি হবে না!