শেরপুরের ঝিনাইগাতীতে নিজেদের দোষ আড়াল করতে মিথ্যা মামলায় জড়িয়ে প্রতিপক্ষে ফাঁসানোর প্রতিবাদে হাজেরা ইয়াসমিন কাজল নামে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের সামনে নিজবাড়িতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজেরা ইয়াসমিন কাজল। তিনি বলেন, গত প্রায় ১৫ বছব ধরে শেরপুরের বিএনপি নেতা, বিশিষ্ট শিল্পপতি মো. হযরত আলীর রাংটিয়ায় অবস্থিত খামারবাড়ির কেয়ারটেকার হিসেবে তিনি দেখভাল করে আসছেন। চলতি এপ্রিল মাসের প্রথম দিকে হাজেরা ইয়াসমিন পঞ্চগড়ে তার আত্মীয় বাড়িতে বেড়াতে যান।
অপরদিকে চলতি মাসের ১১ এপ্রিল শনিবার রাতে ওই গ্রামের কতিপয় মাদক চোরাকারবারি তার বাড়িতে প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। ওই ঘটনায় হাজেরা ইয়াসমিন কাজল বাদি হয়ে লুটপাটকারিদের নামে আদালতে একটি মাদলা দায়ের করেন।

তিনি বলেন, অথচ ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের উদ্দেশ্য লুটপাটকারিরা হাজেরা ইয়াসমিন কাজলের ছেলে হিটলারকেসহ কয়েকজনকে জড়িয়ে অটোরিকশা চুরির অভিযোগ এনে ঝিনাইগাতী থানায় একটি ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। হাজেরা ইয়াসমিন কাজল সংবাদ সম্মেলনে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।




