ads

বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

জাহাঙ্গীর হোসেন, নকলা
এপ্রিল ২৩, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল পুষ্টি মেলা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসবের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

পুষ্টি, পুষ্টির কার্যকারিতা, পুষ্টির উৎস ও পুষ্টির অভাবে সৃষ্ট রোগ ও চিকিৎসা নিয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা।

আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মোক্তার, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. উম্মে রাকিবা জাহান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ইফতিখারুল আলম তানভীর প্রমুখ।

Shamol Bangla Ads

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুধী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!