ads

সোমবার , ১৫ জানুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ

খবর টি পড়েছেন : ৪৪৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো অফিস করেন নবগঠিত সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। দায়িত্ব নেয়ার পরপরই গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তাদের কণ্ঠে উঠে এসেছে আগামী দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবিলার দৃঢ় প্রত্যয়। আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে স্বাস্থ্যসেবা, শিক্ষা কাঠামো কিংবা বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি, সবকিছু নিয়েই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা জানিয়েছেন ভবিষ্যৎ পরিকল্পনা। ওইসব লক্ষ্য অর্জনে প্রথমবারের মতো নয়া সরকারের মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৫ জানুয়ারি সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই বৈঠক হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

Shamol Bangla Ads

এর আগে গত ১১ জানুয়ারি বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ নেন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। পরদিন ১২ জানুয়ারি সরকারপ্রধানের সঙ্গে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে একই দিনে শ্রদ্ধা নিবেদন করেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে প্রধান শ্লোগান ছিল ‘স্মার্ট বাংলাদেশে’ নির্মাণ। নতুন মন্ত্রিসভার শপথের পরদিন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজেও বলেছেন, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- এই ৩ চ্যালেঞ্জই শেখ হাসিনার নতুন সরকারকে আগামীতে মোকাবিলা করতে হবে। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন যে সহজ হবে না তা-ও জানিয়েছেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত পরবর্তী সংবাদ ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads