ads

মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. প্রিয়াঙ্কা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২১, ২০২৬ ৩:০৯ অপরাহ্ণ

অবশেষে বহুল আলোচিত ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। ২০ এপ্রিল সোমবার দলের কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়। তার মনোনয়ন পাওয়ার খবরে এলাকায় দলীয় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সচেতন মহল তাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানাচ্ছেন। এদিকে ২১ এপ্রিল মঙ্গলবার ঢাকার নির্বাচন অফিসে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

Shamol Bangla Ads

জানা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রিয়াঙ্কা বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে শেরপুর-১ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে তিনি জামায়াতপ্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের কাছে পরাজিত হন। তবে নির্বাচনকে ঘিরে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে তথ্য-উপাত্তসহ প্রেস ব্রিফিং করে বিষয়টি তুলে ধরেন।

এর আগে ২০১৮ সালে জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক মো. হযরত আলী কারাবন্দি থাকায় তার পরিবর্তে প্রিয়াঙ্কাকে মনোনয়ন দেওয়া হয়। তখনকার জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেশ সাড়া ফেলেন। তৎকালীন সরকার ও আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে তার গাড়িবহরে হামলা, নেতাকর্মীদের ওপর আক্রমণ এবং মিথ্যা মামলার অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। এ ঘটনায় সেসময় দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছিলেন তিনি।

Shamol Bangla Ads

পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি শেরপুরের শহর, বন্দর, গ্রাম-গঞ্জ, শ্রমিকের কর্মস্থল ও কৃষকের মাঠে নিয়মিত গণসংযোগ চালান। এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনোনীত হন তিনি। পরবর্তীতে শেরপুর-১ আসনে দলীয় মনোনয়নও পান প্রিয়াঙ্কা। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হলেও তিনি থেমে থাকেননি। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন পেতে ঢাকায় দলের শীর্ষ নেতাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পান।

পেশায় চিকিৎসক এই তরুণী কেবল শেরপুরেই নয়, সারা দেশের বিএনপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ। ডা. প্রিয়াঙ্কা শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হযরত আলী এবং মোছা. নিলুফা দম্পতির কন্যা। তার স্বামী রাহেমীন চৌধুরী পেশায় একজন আইনজীবী। উচ্চশিক্ষিত এই প্রার্থী এমবিবিএস পাশের পর লন্ডন থেকে এমআরসিএস ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি চিকিৎসাসেবার পাশাপাশি অনলাইন স্বাস্থ্যসেবার সঙ্গেও যুক্ত।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায়, ডা. প্রিয়াঙ্কার নামে বর্তমানে কোনো মামলা নেই এবং তিনি কোনো ধরনের ব্যাংক ঋণেও জড়িত নন। কর প্রদানেও তিনি নিয়মিত। ২০২৫-২৬ অর্থবছরে ৬৩ লাখ ৮২ হাজার ৩৩৩ টাকার রিটার্ন দাখিলের বিপরীতে তিনি ২৪ হাজার ৯১০ টাকা আয়কর প্রদান করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!