স্টাফ রিপোর্টার : এশিয়ান টিভির প্রথম প্রতিষ্ঠাবার্র্ষিকী উপলক্ষ্যে শেরপুরে বর্ণাঢ্য র্যালি হয়েছে। ১৮ জানুয়ারী শনিবার সকাল ১১টায় জেলা শহরের নিউমার্কেট মোড় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিউমার্কেট প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত পথসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও শ্যামলবাংলা২৪ডটকমের সম্পাদক-প্রকাশক এডভোকেট রফিকুল ইসলাম আধার, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, ব্যবসায়ী বিনয় কুমার সাহা ও এশিয়ান টিভির শেরপুর প্রতিনিধি এস এম রওশন কবীর আলমগীর। বক্তারা এশিয়ান টিভির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে গণমাধ্যমটির দায়িত্বশীল ভুমিকার ওপর গুরুত্বারোপ করেন।




