ads

রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সিএনজি ভাড়া নির্ধারণ, অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ৫, ২০২৬ ৮:২৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজি ভাড়ায় শৃঙ্খলা ফেরাতে নতুন করে ভাড়া নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। ৫ এপ্রিল রবিবার দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তি অনুযায়ী, নালিতাবাড়ী গাজীরখামার স্ট্যান্ড থেকে সিএনজিতে শেরপুর সদর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। একইভাবে, নালিতাবাড়ী যোগানিয়া রোড স্ট্যান্ড থেকে নকলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়া নালিতাবাড়ী হাসপাতাল মোড় থেকে শেরপুর সদর পর্যন্ত ভাড়া আগের মতোই ৬০ টাকা বহাল রাখা হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা অভিযোগ জানাতে পৌরসভা কার্যালয়ের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে জ্বালানি সংকটের কারণে সিএনজি স্ট্যান্ডগুলোতে যাত্রীর চাপ বেড়ে যায়। গত শুক্রবার সকাল থেকে তিনটি স্ট্যান্ডেই ভাড়া ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে নেওয়া হচ্ছিল, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা আফরীন পূর্বের ভাড়া বহাল রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে পজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা আফরীন বলেন, ‘সিএনজি ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়া বহাল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Need Ads
error: কপি হবে না!