ads

সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
মার্চ ৩০, ২০২৬ ১১:৩১ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

Shamol Bangla Ads

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাসসুম মকবুলা দিশা, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল, চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান দুলাল উদ্দিন প্রমুখ।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে সন্ত্রাস ও নাশকতা, মাদক, বাল্য বিবাহ, গ্রাম আদালতসহ নানা বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া উপজেলার টালকী ইউনিয়নের বিবিরচর গ্রামে মাদ্রাসা শিক্ষার্থী সজিব (১৪) হত্যা মামলার প্রধান আসামী খায়রুল ইসলাম রাহাতকে (২২) দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গাবরাখালী বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপকে ধন্যবাদ জানানো হয়।

Shamol Bangla Ads

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!