ads

রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৯, ২০২৬ ১:৪৪ অপরাহ্ণ

সচিবালয়ে যাওয়ার সময় বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ মার্চ রবিবার আকস্মিক এ তদারকিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিস্ময় প্রকাশ করেছেন।

Shamol Bangla Ads

জানা যায়, সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্য দিনের মতো সকালেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এদিনের কার্যক্রমে ছিল ভিন্নতা।

প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে। সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।

Shamol Bangla Ads

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন। ওইসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদসচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!