ads

শুক্রবার , ২০ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরে ৭ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

স্টাফ রিপোর্টার
মার্চ ২০, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামে একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। ২০ মার্চ শুক্রবার সকাল ৯ টা থেকে জেলার এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আগাম ঈদুল ফিতর পালন করা গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার বেতমারি ইউনিয়নের উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল ও বামনেরচর। বহু বছর যাবত শেরপুরের এসব এলাকায় সৌদির সাথে মিল রেখে একদিন আগেই পবিত্র ঈদ উদযাপন করেন।

Shamol Bangla Ads

আগাম ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় নকলা উপজেলার চরকৈয়া গ্রামে সকাল ৯ টায়। আর সকাল ১১ টায় সবচেয়ে বড় জামাত হয় সদর উপজেলার বেতমারি ইউনিয়নের চরখারচর গ্রামে। এসব এলাকায় ঈদের আনন্দে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাড়িতে বাড়িতে প্রস্তুত করা হয়েছে নানা রকম ঐতিহ্যবাহী খাবার।

স্থানীয় মুসুল্লিরা জানান, পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার ওপর নির্ভর করে রোজা ও ঈদ পালন করেন তারা। শেরপুরে সকাল থেকে বৃষ্টি থাকায় ৯ টা থেকে ১১ টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করছেন। প্রতি বছর ঈদ পালনকারীর সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

Need Ads
error: কপি হবে না!