ads

বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী : নাসীরুদ্দীন পাটওয়ারী

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।’ শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছ থেকে পরামর্শ নেওয়ার পর বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

Shamol Bangla Ads

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন লিখেছেন, ‘গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক–নির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।’

‘আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই,’ প্রতিশ্রুতি দেন এই তরুণ রাজনীতিক।

Shamol Bangla Ads

এবার রমজানের শুরু থেকে বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহর নামাজ পড়ছেন নাসীরুদ্দীন। গতকাল ধানমন্ডির তাকওয়া মসজিদে ‘কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা’ করার কথাও তিনি পোস্টে জানান।

Need Ads
error: কপি হবে না!