ads

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪৭ দিন পর কার্যালয়ে বিএনপির নেতারা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৬, ২০১৪ ৮:৩০ অপরাহ্ণ

BNP Officeশ্যামলবাংলা ডেস্ক : ৪৭ দিন পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পা পড়ল দলটির নেতা-কর্মীদের। আর দীর্ঘ প্রায় আড়াই মাস পর কার্যালয়ে গেলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদকেরা এবং কয়েকজন কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। কার্যালয়ের বাইরে পুলিশ থাকলেও আজ কাউকে ভেতরে ঢুকতে বা বের হতে বাধা দেওয়া হয়নি।

Shamol Bangla Ads

মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান বেলা ১টার দিকে। সেখানে অন্য নেতারা তাঁকে স্বাগত জানান। তিনি সেখানে খুব অল্প সময় অবস্থান করেন। বিএনপির সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম বলেন, তাঁরা সকালে কার্যালয়ে এসেছেন তবে পুলিশ কাউকে এখন পর্যন্ত ঢুকতে বা বের হতে বাধা দেয়নি। অন্য যেসব নেতা কার্যালয়ে যান তাঁরা হলেন সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ, শামীমুর রহমান, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রফিক শিকদার প্রমুখ
উলে­খ্য, গত বছরের ৩০ নভেম্বর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে কার্যালয় থেকে গ্রেফতারের পর পুলিশ ওই কার্যালয় অবরুদ্ধ করে রাখে। এরপর থেকে সেখানে কোন নেতা প্রবেশের চেষ্টা করেন নি। তবে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল এরও এক মাস আগ থেকে কার্যালয়ে যাওয়া বন্ধ করেন।

Need Ads
error: কপি হবে না!