ads

বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কালব্ এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ

‘পারস্পরিক সহযোগিতায় সমৃদ্ধ বিশ্ব’ এ প্রতিপাদ্যে শেরপুরের নকলায় উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব্) এর সহযোগিতায় স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে ওই সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালব্ লিঃ এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কালব্ লিঃ এর ট্রেজারার মি. নরেশ চন্দ্র বিশ্বাস ও কালব্ ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর মো. সাইফুদ্দিন আহমেদ সবুজ।

ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি মো. লিয়াকত আলী ও সহ-সভাপতি শাহ্ মো. শাহজাহান, সদস্য হাবিবুর রহমান ও দিশারা বেগম। স্বাগত বক্তব্য দেন নকলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মো. উমর ফারুক।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ অন্যান্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে লটারির মাধ্যমে বিজয়ী ক্রেডিট ইউনিয়নের সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, নকলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব্) এর বর্তমান সদস্য সংখ্যা ৩৬৫ জন। এরমধ্যে পুরুষ সদস্য ২৪৩ এবং মহিলা ১২২ জন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!