ads

বুধবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ ইত্যাদিতে থাকছেন মোশাররফ করিম

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ

ঈদের বিশেষ আয়োজন মানেই বাড়তি চমক—আর সেই চমকের নাম যদি হয় ইত্যাদি, তাহলে দর্শক প্রত্যাশাও থাকে তুঙ্গে। দীর্ঘ দুই যুগ ধরে অনুষ্ঠানটি যেমন পুরনো প্রজন্মের কাছে সমান জনপ্রিয়, তেমনি ডিজিটাল যুগের নতুন দর্শকরাও আগ্রহ নিয়ে উপভোগ করেন। ইউটিউব ট্রেন্ডিং তালিকায় নিয়মিত জায়গা করে নেওয়াই তার প্রমাণ।

Shamol Bangla Ads

এবারের ঈদেও থাকছে বিশেষ আয়োজন। নাটক, সিনেমা ও ওয়েব সিরিজে সমান দক্ষতার স্বাক্ষর রাখা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অংশ নিয়েছেন এবারের ঈদ ইত্যাদির দর্শকপর্বে অতিথি হিসেবে। শুধু উপস্থিতিই নয়—তিনি সরাসরি অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে।

ঈদের বিশেষ পর্বে দর্শক নির্বাচনও ছিল ভিন্নধর্মী। প্রশ্নোত্তরের বদলে একটি বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বাছাই করা হয়। সেই বাছাই প্রক্রিয়াই তৈরি করে অনন্য এক দৃশ্য। এরপর নির্বাচিত দর্শকদের নিয়ে শুরু হয় মূল অভিনয়পর্ব। এই অংশে তাৎক্ষণিক প্রস্তুতিতে মোশাররফ করিম অভিনয় করেন তিনটি ভিন্ন চরিত্রে, সঙ্গে ছিলেন দর্শকরা—যারা কেউই পেশাদার অভিনেতা নন। তবু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিনেতার অভিনয় দক্ষতায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।

Shamol Bangla Ads

অভিনয়ের মধ্য দিয়ে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর অনুষ্ঠানটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ। অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!