ads

রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দ্য হান্ড্রেড নিলামে ২৩ বাংলাদেশি ক্রিকেটার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড–এর ২০২৬ আসরের নিলামে নাম লিখিয়েছেন ২৩ জন বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১১ ও ১২ মার্চ লন্ডনের ঐতিহাসিক পিকাডিলি লাইটস–এ অনুষ্ঠিত হবে ওই নিলাম।

Shamol Bangla Ads

জানা যায়, বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে পেসার মুস্তাফিজুর রহমানের, ১ লাখ পাউন্ড। দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড লেগস্পিনার রিশাদ হোসেনের। বাকি ২১ ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে।

টুর্নামেন্টটির আয়োজক ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিলামের তালিকা প্রকাশ করেছে। এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার নিবন্ধন করেছেন। নিলামের আগে অংশগ্রহণকারী আটটি দল নিজেদের আগ্রহের ভিত্তিতে ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের তালিকা জমা দেবে। ওই তালিকা থেকে প্রায় ২০০ জনের একটি চূড়ান্ত লংলিস্ট তৈরি করা হবে, যারা নিলামে উঠবেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০২১ সালে লিগ শুরুর পর এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার দ্য হান্ড্রেডে খেলেননি। তাই এবারের নিলাম বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহ তৈরি করেছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মতো বোলারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটাররা:
মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

Need Ads
error: কপি হবে না!