শেরপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শহরের খোয়ারপাড় এলাকায় বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন মিতুর নেতৃত্বে ওই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ওই সময় বিভিন্ন ফল ও কাঁচা সবজির দোকানে ধার্যকৃত মূল্যের চেয়ে পণ্যের মূল্য বেশি নেওয়ায় এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৬ টি মামলায় ৬০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে সিভিল সার্জন কার্যালয়ের স্যানেটারি ইন্সপেক্টর মোঃ মুনতাসির বিল্লাহ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




