ads

শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে জনগণের সেবা দিতে হবে : নকলায় এমপি ফাহিম

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১২:৫১ পূর্বাহ্ণ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত এমপি প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি দপ্তরকে স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে স্বাধীনভাবে সেবা প্রদান করতে হবে। আমাদের কোন নেতাকর্মী যদি সরকারি কোন কাজে হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করে তাহলে সরাসরি আমাকে জানাবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমরা সকলে মিলে নকলা ও নালিতাবাড়ীকে এগিয়ে নিয়ে যেতে চাই।

Shamol Bangla Ads

তিনি ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে নকলা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্যেশ্য করে এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সাথে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং জনগণের প্রত্যাশা পূরণে সকলকে নিয়ে একসাথে কাজ করতে না পারলে আমরা এলাকার কাঙ্খিত উন্নয়ন করতে পারবনা, মানুষের স্বাদ ও আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারবনা। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ভূমি ও সামাজিক নিরাপত্তা বিষয়ে স্বচ্ছতার ভিত্তিতে উন্নত সেবা প্রদান খুবই জরুরি।

Shamol Bangla Ads

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক রাকিব, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ প্রমুখ।

ওইসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!