ads

শুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ল ৮ দোকান, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:১৬ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসয়াীদের আর্থিক সহায়তা করেছেন উপজেলা প্রশাসন।

Shamol Bangla Ads

এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের বেলতৈল বাজারে কবির নামের এক ব্যক্তির ইলেকট্রনিক্স (টিভি মেরামত) দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে সে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় একের পর এক দোকান পুড়ে যায়।

খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় লোকজনও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ততক্ষণে বাজারের ৮টি দোকান এবং দোকানে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

Shamol Bangla Ads

এ ঘটনায় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দূপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ৮ ব্যবসায়ীর মাঝে তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেককে নগদ ৬ হাজার টাকা, শুকনা খাবার ও কম্বল বিতরণ করেন এবং সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, রাতে হঠাৎ খবর পাই বাজারে আগুন লেগেছে। এসে দেখি আমার দোকানসহ সবকিছু পুড়ে গেছে। দোকানে থাকা মালামাল কিছুই বের করতে পারিনি। আমি পুরোপুরি নিঃস্ব হয়ে গেছি। এখন নতুন করে ব্যবসা শুরু করা খুব কঠিন হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। সরকারি বিধি অনুযায়ী পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads