ads

সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রিপরিষদ সচিব হলেন নাসিমুল গনি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে চুক্তিতে মন্ত্রিপরিষদসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে।

Shamol Bangla Ads

এর আগ ২০২৪ সালের ২২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান ড. নাসিমুল গনি। ওই বছরের ১৮ আগস্ট ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাসিমুল গনি সিনিয়র সচিব হিসেবে রাষ্ট্রপতির কার্যালয়ে যোগ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর অন্তবর্তী সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

Need Ads
error: কপি হবে না!