ads

সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর-১ আসনে জামায়াত প্রার্থী রাশেদের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ

শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে শহরের পৌর ঈদগাহ মাঠ থেকে ওই গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

এর আগে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল এসে পৌর ঈদগাহ মাঠে জমা হয়। সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, জেলা এনসিপির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ওইসময় বক্তারা বলেন, চারদিকে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে। ১২ তারিখে আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন। যে পর্যন্ত ফলাফল না হবে, সে পর্যন্ত মাঠ ছাড়বেন না।

Shamol Bangla Ads

গণমিছিলে জেলা জামায়াতসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ অংশ নেন।

Need Ads
error: কপি হবে না!