ads

শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে মেধাবৃত্তি পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:৩৬ অপরাহ্ণ

শেরপুরে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউমান পটেনশিয়াল সাসটেনেইসন বা (ডপস্) এর আয়োজনে মেধাবৃত্তির পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার সকালের শহরের গৌরীপুরস্থ ডপস্ ক্যাডেট মেস প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় জেলা প্রশাসকের পক্ষে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাইফুল ইসলাম কমল।

Shamol Bangla Ads

ডপস্ সভাপতি মো. শহিদুর রহমান (অব: সার্জন) এর সভাপতিত্বে এবং ডপস্ প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজ, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ মুহসিন আলী আকন্দ, কবি হাসান শরাফত প্রমুখ।

এছাড়াও ডপস্ সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানাসহ ডপস্ সদস্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

আলোচনা সভা শেষে ডপস্ আয়োজিত জেলার পাঁচটি উপজেলার ১৭০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫০ জন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২২৬ জন শিক্ষার্থীর মধ্যে সেরা ১৫ জনকে সম্মাননা ক্রেস্ট ও সকলকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া জেলায় শ্রেষ্ঠ জনকে কম্পিউটার উপহার দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!