ads

শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফরে যাচ্ছেন তারেক রহমান

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশ জুড়ে প্রচারণার কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সফরে যাচ্ছেন তিনি। দীর্ঘ বছর পর তার এই সফর ঘিরে দুই জেলাতেই নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Shamol Bangla Ads

সিরাজগঞ্জ বিএনপি জানিয়েছে, শনিবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্ক মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল।

বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে সিরাজগঞ্জ জেলায় বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। একইসঙ্গে জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

Shamol Bangla Ads

রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় জেলার ছয়টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি।

সিরাজগঞ্জের জনসভা শেষে তারেক রহমানের পরবর্তী গন্তব্য টাঙ্গাইল। শনিবার বিকেল ৪টায় যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস সংলগ্ন খোলা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দীর্ঘ ২১ বছর পর প্রিয় নেতাকে কাছ থেকে দেখার আশায় মুখিয়ে আছেন টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল জেলায় এটিই হবে তার প্রথম রাজনৈতিক জনসভা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!