ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলা থানার নতুন ওসি রিপন চন্দ্র গোপ

জাহাঙ্গীর হোসেন, নকলা
ডিসেম্বর ১০, ২০২৫ ১০:২৬ অপরাহ্ণ

শেরপুরের নকলা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন রিপন চন্দ্র গোপ। ৯ ডিসেম্বর অপরাহ্নে তিনি যোগদান করেন। বদলিজনিত কারণে নকলা থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন রিপন চন্দ্র গোপ।

Shamol Bangla Ads

ওসি রিপন চন্দ্র গোপের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলায়। তিনি তিতুমীর কলেজ থেকে হিসাব বিজ্ঞানে এম.কম পাশ করে ২০১০ সনে সুনামগঞ্জ সদর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২০ সনে তিনি ইন্সপেক্টর (পরিদর্শক) পদে পদোন্নতি পেয়ে পিবিআই এ যোগদান করেন। ২০২৪ সনের ২২ সেপ্টেম্বর তারিখে তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানায় প্রথমে ওসি (তদন্ত) এবং পরবর্তীতে একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যাক্তিগত জীবনে ওসি রিপন চন্দ্র গোপ বিবাহিত এবং এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। নকলা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!