ads

বুধবার , ১০ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২৫ ১:৪০ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। ১০ ডিসেম্বর বুধবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনের গাড়ি বহর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সম্পূর্ণ কমিশন ছিল এই বহরে।

Shamol Bangla Ads

এদিকে এদিনই জাতির উদ্দেশ্যে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। এই ভাষণেই ভোটের তফসিল ঘোষণা হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, বুধবার দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।

Shamol Bangla Ads

নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভাষণ রেকর্ড করা হলেও আজ তফসিল ঘোষণার সম্ভাবনা কম। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। আর ভোটগ্রহণের সম্ভাব্য দিন ১১ ও ১২ ফেব্রুয়ারির যে কোনো একদিন। এ বিষয়ে তিনজন নির্বাচন কমিশনারের কাছে জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!