ads

সোমবার , ১২ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

র‌্যাবের ৩ কর্মকর্তাকে যে কোনো সময় গ্রেফতার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১২, ২০১৪ ৮:২৩ অপরাহ্ণ

kamal_sশ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাকরিচ্যুত এলিট ফোর্স র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) ৩ কর্মকর্তাকে যে কোনো সময় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া দেশ-বিদেশ যেখানেই থাক না কেন ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করা হবে বলেও উলে­খ করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি ১২ মে সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এক্ষেত্রে হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করা হবে বলেও জানান তিনি।
বৈঠক শেষে আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। চাকরিচ্যুত ৩ কর্মকর্তাকে গ্রেফতারে নারায়ণগঞ্জ পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছে, এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, নির্দেশনা অবিলম্বে বাস্তবায়ন করা হবে।
জঙ্গিবাদ প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত বিশেষ বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠকে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. কামাল উদ্দিন আহমেদ (রাজনৈতিক) উপস্থিত ছিলেন। এ ছাড়া গোয়েন্দা সংস্থা, এনবিআর, অর্থ মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!