ads

মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ

শেরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে আলোচনা সভা, র‌্যালি ও মানববন্ধনের মধ্যে দিয়ে দিবসটি দুটি পালন করা হয়। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সকালে শহরের থানা মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। পরে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবস দুটির উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার কামরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহম্মদ শাহীন ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জামায়াত নেতা আব্দুল বাতেন, এনসিপি নেতা রাশেদুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ১০ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!