ads

শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশের উদ্যোগে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দিবস পালিত

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৬, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

শেরপুরে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে নানা আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সেরা স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Shamol Bangla Ads

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক, শেরপুরের কৃতি সন্তান ডা. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল-আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন, আয়োজক সংগঠনের শেরপুর জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান শামীমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বেচ্ছায় নিঃস্বার্থহীনভাবে মানবতার সেবায় এগিয়ে আসা প্রতিটি স্বেচ্ছাসেবকের নিবেদন, ভালোবাসা ও ত্যাগেই তৈরি হয় মানবতার পথ। স্বেচ্ছাসেবকরা সমাজের দুর্বল ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি যেকোন দুর্যোগে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েন। বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদানসহ বিভিন্ন ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের অবদান তুলে ধরে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বক্তারা।

এদিন স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৯ জন এবং রক্তদান ও বিভিন্ন ক্ষেত্রে ৬ জন সেরা স্বেচ্ছাসেবকসহ ১৫ জনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!