শেরপুরের শ্রীবরদীতে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আয়োজনে উপজেলা খাদ্যগুদামে ওই ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুচিত্রা রানী পন্ডিত, খাদ্য গুদাম কর্মকর্তা গুলশানা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি আমন মৌসুমে উপজেলায় ২২০ মেট্রিক টন চাল ও ১৬৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।




