ads

বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৩, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

Shamol Bangla Ads

ওইসময় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়াহাব, উপজেলা বিএনপি‘র আহবায়ক মো. শাহজাহান আকন্দ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, সাংবাদিক মো. জাহিদুল হক মনির প্রমুখ।

সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল সভার সকল মতামত ও প্রস্তাব গুরুত্বসহকারে গ্রহণ করেন এবং সফলভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

Shamol Bangla Ads

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!