ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার: ইসি সানাউল্লাহ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

আগামী ২৪ আগস্ট রবিবার জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ২১ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠকে করে নির্বাচন কমিশন।

Shamol Bangla Ads

বিকেল ৫টার দিকে বৈঠকের বিরতির সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রোডম্যাপ নিয়ে রবিবার ব্রিফ করা হতে পারে। এদিন দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয়। চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে সাংবাদিকদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজ এটি শেষ করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, কমিশনার এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর, সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনা পরে ঘোষণা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!