ads

শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা পুলিশের গণিত উৎসব ও শিক্ষাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৯, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

‘গণিতকে করবো জয়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি-২০২৫’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৯ নভেম্বর শনিবার দুপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের অডিটোরিয়ামে ওই পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। এছাড়াও শেরপুর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম খানসহ প্লেসের শিক্ষকমণ্ডলী এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শেরপুর জেলা পুলিশের উদ্যোগে ব্যতিক্রমী এই আয়োজনে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সার্বিক সহযোগিতায় শেরপুর এবং জামালপুর জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গণিত উৎসব ও শিক্ষাবৃত্তি ২০২৫’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি ক্লাসের আলাদা আলাদাভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠান শেষে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!