ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। ২৬ নভেম্বর বুধবার শহরের সজবরখিলাস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফেরর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। ওইসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁইয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেনারি চিকিৎসক, উদ্যোক্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
এর আগে এক বর্ণাঢ্য র্যালি প্রাণিসম্পদ কার্যালয় থেকে বের হয়ে খোয়ারপাড় শাপলাচত্বর মোড় প্রদক্ষিণ করে।

এছাড়া প্রাণিসম্পদ কার্যালয়ের মাঠে উন্নত জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগিসহ বিভিন্ন পাখ পাখালি এবং দুগ্ধজাত বিভিন্ন খাদ্যের পিঠাপুলি ও পায়েস এর ২৪ টি স্টল প্রদর্শন করা হয়।

Shamol Bangla Ads

জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!