ads

বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শামীম ইস্যুতে লিটনের অভিযোগের জবাব দিলেন বিসিবির প্রধান নির্বাচক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি না থাকায় সরাসরি নির্বাচকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন লিটন দাস। লিটনের অভিযোগের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। তাঁর মতে, নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের জায়গা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Shamol Bangla Ads

লিপু বলেন, ‘আমরা তো নির্বাচক প্যানেলে আছি। আমাদেরও দায়িত্ব আছে। ক্রিকেট বোর্ড থেকে আমরাও নিয়োগপ্রাপ্ত। আমরা দলটা গড়ব। সেই আলোকে আমরা শামীমের জায়গায় মনে করি চার–পাঁচে খেলার মতো একজন ব্যাটার দরকার। তাই একটা পরিবর্তন এনে দলটা ক্রিকেট অপারেশন্সকে পাঠাই। ক্রিকেট অপারেশন্স আমাদের ব্যাখ্যাগুলো দেখে। এরপর বোর্ড সেটার অনুমোদন দেয়।’

লিপুর কাছেও অসন্তোষ প্রকাশ করেছেন লিটন। প্রধান নির্বাচক বলেন, ‘দল ঘোষণার পর লিটনই আমাকে কল দেয়। শামীম পাটোয়ারি না থাকার কারণে সে অসন্তোষ প্রকাশ করেন। আমি তাঁকে বলেছিলাম, এই দলটা দুই ম্যাচের জন্য। তাই নাখোশ না হয়ে এই দলটা নিয়ে দুইটা ম্যাচ খেলতে হবে। এরপর সিরিজ জিততে পারলে আমাদের হাতে সুযোগ থাকবে। কিন্তু শামীমকে দলে না দেখে লিটন খুবই উত্তেজিত ছিল।’

Shamol Bangla Ads

এর আগে আজ সংবাদ সম্মেলেন শামীমকে নিয়ে লিটন বলেন, ‘এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের কল। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকেরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। কোনো নোটিশ ছাড়াই। আমি এত দিন জানতাম যে একটা দল যখন কেউ সামলায় তখন কমপক্ষে অধিনায়ক জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে বা কোন প্লেয়ারটা বের হবে।’

শামীমের বাদ পড়ার পেছনে কোনো কারণ দেখেন না লিটন, ‘আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার। যার জন্য ন্যাশনাল টিমে আসে। যে ১৫ জনই সিলেক্ট হবে না কেন, তারাই ভালো করবে। কিন্তু আমি শামীমের বাদ হওয়ার পেছনে কোনো কারণ দেখি না। আর আমি কখনো…আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ পড়েছে। ও টিমে থাকলে ভালো হতো।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!