আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয় সু-নিশ্চিত করার লক্ষ্যে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নিয়ে এক মতবিনিময় ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় শেরপুর শহরের নিউমার্কেটস্থ হোটেল আলীশানের হলরুমে মতবিনিময় সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
শ্রীবরদী উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহবায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রূপন, সিঙ্গাবরুনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান মেম্বার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক মুরাদ সরকার প্রমুখ।

ওইসময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুবায়ের হোসেন, যুগ্ম আহবায়ক আবু রায়হান বাবুল চেয়ারম্যান, সদস্য দুলাল মাহমুদ মাস্টার, স্থানীয় বিএনপি নেতা জামরুল চৌধুরী, বাছির মিয়া, বিপুল মেম্বার, উমেদ আলী মাস্টার, মাহবুবুর রহমান বিপ্লব,কমল মিয়াসহ উপজেলা ও সিংগাবরুনা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




