ads

শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকার পাশেই ফের ভূমিকম্পের আঘাত, উৎপত্তিস্থল বাইপাইল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২২, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ

আবারও দেশে ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৃদু এই ভূমিকম্পের উৎপত্তিস্থল সাভারের বাইপাইল বলেও জানিয়েছে সংস্থাটি। ২২ নভেম্বর শনিবার সাভারের বাইপাইল এলাকায় সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩।

Shamol Bangla Ads

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ভূমিকম্পটি সকাল ১০টা ৩৬ মিনিটে এলাকায় আঘাত হানে।

এর আগে, গতকালও শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

Shamol Bangla Ads

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গতকালের ওই ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং এর মাত্রা ছিল ৫.৭। নরসিংদীর মাধবদীতে এটির উৎপত্তিস্থল ছিল। যা ঢাকার আগারগাঁওয়ের সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!