ads

শুক্রবার , ২১ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
নভেম্বর ২১, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলে আন্ত: শেরপুর জেলা স্কুল শিক্ষার্থী মেধাবৃত্তি স্কীম-২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে দশটায় শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল, একটি মাদরাসা ও শেরপুর আইডিয়াল প্রিপারেটরি স্কুল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

তিনটি কেন্দ্রে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরিসহ বিভিন্ন বিদ্যালয়ের ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতি ক্লাস থেকে একজনকে ট্যালেন্টফুলে ও দুইজনকে সাধারণ গ্রেডে মেধাবৃত্তি প্রদান করা হবে। শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. আ: জব্বার বলেন, মেধাবৃত্তি পরীক্ষার ৬৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এবারই প্রথম আমরা এ আয়োজন করেছি। আমরা অত্যন্ত স্বচ্ছতার মাধ্যমে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এতে স্বত্বস্ফুর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।

এসময় শ্রীবরদী আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের পরিচালক, শিক্ষক, কক্ষ পরিদর্শক, গণমাধ্যমকর্মী সহ কেন্দ্রের বাইরে শত-শত অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!