ads

বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টারে তানজিন তিশা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। এ বছরই অ্যাকশন-থ্রিলার ‘সোলজার’-এ দেখা যাবে তাকে। সোমবার এসেছে তানজিন তিশার ফার্স্ট লুক পোস্টার।

Shamol Bangla Ads

পোস্টারের কেন্দ্রে দেখা যাচ্ছে তানজিন তিশাকে। পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার গুটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী। এমন লুকে এর আগে কখনো দেখা যায়নি এ অভিনেত্রীকে।

সামাজিক মাধ্যমে পোস্টারটি নিয়ে আসছে মিশ্র প্রতিক্রিয়া। একজন পোস্টারটি শেয়ার করে তিশা লিখেছেন, আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত। অনেকে ভালো না লাগার বিষয়টিও মন্তব্যের ঘরে জানিয়েছেন। তিশার ফার্স্ট লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, দেখে মনে হচ্ছে সে সাংবাদিক’। অন্য একজন লিখেছেন, “সোলজার’-এ তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।

Shamol Bangla Ads

সাকিব ফাহাদের পরিচালনায় শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ অনেকে।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’। ইতোমধ্যে ছবির শুটিং শেষ হয়েছে। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা নিজেই।

Need Ads
error: কপি হবে না!