ads

বুধবার , ১৯ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি আরবকে বন্ধু ঘোষণা করলেন ট্রাম্প

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

সৌদি আরবকে ন্যাটোর বাইরে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র হিসেবে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৮ নভেম্বর মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত নৈশভোজে ওই ঘোষণা দেন তিনি। খবর আলজাজিরার।

Shamol Bangla Ads

ট্রাম্প বলেন, সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে নন-ন্যাটো মেজর অ্যালাই হিসেবে মনোনীত করা হচ্ছে, যা দুই দেশের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাত্র ১৯টি দেশকে এই মর্যাদা দিয়েছে। তিনি জানান, বিষয়টি অনুষ্ঠান পর্যন্ত গোপন রাখা হয়েছিল সৌদির অনুরোধে।

Shamol Bangla Ads

ট্রাম্প আরও বলেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যে পরিষদ গঠিত হবে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাতে ভূমিকা রাখবেন। ট্রাম্প নিজেই ওই পরিষদের চেয়ারম্যান হবেন বলে আগে জানিয়েছিলেন।

এর আগে যুবরাজ বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে পৌঁছান। বৈঠকে সামরিক সহযোগিতা, পারমাণবিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আলোচনা হয়। যুবরাজ জানান, যুক্তরাষ্ট্রে সৌদি বিনিয়োগ ৬০ হাজার কোটি ডলার থেকে বাড়িয়ে ১ লাখ কোটি ডলার করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সৌদি আরবের কাছে আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়েও আলোচনা চলছে।

Need Ads
error: কপি হবে না!