ads

মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৮, ২০২৫ ৪:০৪ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর সোমবার রাতে নালিতাবাড়ী-নাকুঁগাও সড়কের শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওইসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে শেরপুর শহরের দক্ষিণ নৌহাটা এলাকার আজাহার আলীর ছেলে জাহিদ হাসান এবং আব্দুল আজিজের ছেলে নীরব মিয়া ইউসুফ।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা কমিউনিটি ক্লিনিকের সামনে পুলিশের টহল দল অবস্থান নিয়ে একটি অটোরিকশায় তল্লাশি চালায়। ওইসময় ৩ বস্তায় রাখা মোট ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে অটোরিকশাটিসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!