ads

সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রয়াত চারণ সাংবাদিক রেজাউল করিম বকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী
নভেম্বর ১৭, ২০২৫ ২:৫১ অপরাহ্ণ

শ্যামলবাংলা২৪ডটকম’র সাবেক বার্তা সম্পাদক, শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রয়াত সভাপতি, মোহনা টেলিভিশনের সাবেক শেরপুর জেলা প্রতিনিধি, দৈনিক কালেরকন্ঠের সাবেক শ্রীবরদী উপজেলা প্রতিনিধি, চারণ সাংবাদিক মরহুম রেজাউল করিম বকুলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

Shamol Bangla Ads

এ উপলক্ষে ১৭ নভেম্বর সোমবার বাদ যোহর শ্রীবরদী প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার তাঁতীহাটি ইউনিয়নের গেরামারা গ্রামের মরহুমের নিজ বাড়িতে কবর জিয়ারত, দোয়া ও শ্রীবরদী পৌর এলাকার মুন্সি মফিজ উদ্দিন এতিমখানা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উল্লেখ্য, রেজাউল করিম বকুল ২০২৪ সালের ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। চারণ সাংবাদিক রেজাউল করিম বকুল শেরপুর প্রেসক্লাবের সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি সুজন সুশাসনের জন্য নাগরিক শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!