ads

রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রায়েরবাজার গণকবরে শায়িত জুলাই শহীদদের শনাক্তে আসছে বিদেশি ফরেনসিক টিম

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ

রাজধানীর রায়েরবাজারে গণকবরে শায়িত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে বাংলাদেশে আসছে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল। আগামী ৫ ডিসেম্বর তারা ঢাকায় পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

Shamol Bangla Ads

১৬ নভেম্বর রবিবার সকালে রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গণকবরে শায়িত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উপদেষ্টা জানান, রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের যৌথ উদ্যোগে শহীদদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া পরিচালিত হবে। পুরো কার্যক্রমের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিআইডি কাজ করবে।

Shamol Bangla Ads

তিনি আশা প্রকাশ করে বলেন, “অভ্যুত্থানে শহীদ হওয়া সবাইকে শনাক্ত করা সম্ভব হবে। শনাক্ত নিশ্চিত হলে শহীদদের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হবে।”

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!