ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জম্মু-কাশ্মিরে পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ২:২১ অপরাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের একটি পুলিশ স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রাণ হারিয়েছে কমপক্ষে ৯ জন। আহত হয়েছেন আরও ২৯ জন। ১৪ নভেম্বর শুক্রবার মধ্যরাতে রাজ্যের শ্রীনগরের নওগাম থানা চত্বরে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

সম্প্রতি কাশ্মিরের ফরিদাবাদ এলাকা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ বিস্ফোরক। সেগুলো থানা চত্বরে পরীক্ষা-নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে।

জানা যায়, আহত ব্যক্তিদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জব্দ করা বিস্ফোরকের মধ্যে বেশিরভাগই ছিল অ্যামোনিয়াম নাইট্রেট। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।এসময় থানা চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধসে পড়ে স্থাপনাটির একাংশ। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ ছিটকে পড়ে।

Shamol Bangla Ads

তদন্তকারীরা মনে করছেন, সন্দেহভাজনরা তড়িঘড়ি করে আইইডি প্রস্তুত করায় সেটি সঠিকভাবে সক্রিয় করা হয়নি। আতঙ্কে তারা বিস্ফোরক যথাযথভাবে সেট করতে পারেননি, ফলে পরিকল্পনা অনুযায়ী বড় ধরনের ক্ষতি করতে ব্যর্থ হয়েছে।

নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেয়া হয়েছে। ধ্বংসস্তূপে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত করতে উদ্ধারকাজ এখনও চলছে।

তদন্তকারীরা আরও জানান, বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে ঘটনাস্থল থেকে ৩০০ ফুট দূরেও দেহের অংশ পাওয়া গেছে।

Need Ads
error: কপি হবে না!