ads

শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রক্ত পরিষ্কার রাখতে সহায়ক যেসব খাবার

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ২:১৬ অপরাহ্ণ

রক্ত আমাদের শরীরের প্রাণশক্তি। রক্তের মাধ্যমে শরীরের প্রতিটি কোষ পুষ্টি ও অক্সিজেন পায়। কিন্তু দূষিত পরিবেশ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও জীবনধারার কারণে শরীরে টক্সিন জমে, যা রক্তের জন্য ক্ষতিকর। এর ফলে ত্বকে ব্রণ, ক্লান্তি, হজমের সমস্যা দেখা দেয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তাই স্বাস্থ্যকর রক্ত রাখতে ভেতর থেকে শরীরকে পরিষ্কার রাখা জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রক্ত পরিষ্কার রাখার সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় হলো প্রাকৃতিক খাবার। কিছু খাবার নিয়মিত খেলে রক্ত স্বাভাবিকভাবে বিশুদ্ধ থাকে। চলুন, জেনে নিই রক্ত পরিষ্কারে উপকারী খাবারগুলো কী কী…

Shamol Bangla Ads

বিট:
লালচে সবজিটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার। এতে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও নাইট্রেট রক্ত সঞ্চালন বাড়ায় এবং টক্সিন দূর করতে সাহায্য করে।

পাতা জাতীয় সবজি:
পালং, ধনে পাতা, কেলে বা ব্রকলি। এদের ক্লোরোফিল শরীরে জমে থাকা ক্ষতিকর রাসায়নিক শোষণ করে বের করে দেয়।

Shamol Bangla Ads

রসুন:
এতে থাকা অ্যালিসিন লিভারকে সক্রিয় রাখে এবং রক্তের টক্সিন দূর করে।

হলুদ:
এতে থাকা কারকিউমিন উপাদান শরীরে প্রদাহ কমায়, সংক্রমণ প্রতিরোধ করে এবং রক্তকে জীবাণুমুক্ত রাখে।

সাইট্রাস ফল:
লেবু ও অন্যান্য সাইট্রাস ফল ভিটামিন সি সমৃদ্ধ। এটি লিভারের কার্যক্ষমতা বাড়ায় এবং শরীর থেকে অম্ল পদার্থ বের করতে সাহায্য করে।

আরো কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:
প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি, যাতে কিডনি সহজে বর্জ্য ফিল্টার করতে পারে।

ফাস্ট ফুড, অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলা। তাজা সবজি, ফল, বাদাম, ডাল ও শস্যজাত খাবার নিয়মিত খাওয়া। লিভার ও কিডনিকে সুস্থ রাখা, কারণ এগুলো শরীরের নিজস্ব পরিশোধন ব্যবস্থা।

Need Ads
error: কপি হবে না!