ads

বৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় সহযোগী আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১৩, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার সহযোগী আসামি, ছাত্রদল নেতা মো. ফজলু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। ১২ নবেম্বর বুধবার রাতে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে নকলা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ফজলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Shamol Bangla Ads

নকলা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার ওপর হামলার মামলার সহযোগী আসামি ফজলুকে ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ নভেম্বর শেরপুরের নকলা উপজেলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে অস্বীকৃতি জানানোয় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী উপজেলা ছাত্রদলের সদস্য মো. ফজলু (৩২)। ঘটনার পরদিন রাতে কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওই দু’জনকে আসামি করে নকলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। পরদিন ৬ নভেম্বর রাহাত হাসান কাইয়ুমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

Need Ads
error: কপি হবে না!