ads

মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ১১, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

শেরপুরে ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা ও জনসেবায় দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণটি গ্রামীণ নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম পিভিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভুঁঞা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!