ads

সোমবার , ১০ নভেম্বর ২০২৫ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহরুখের ‘কিং’ হতে যাচ্ছে বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

বলিউড সুপারস্টার শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিশাল বাজেট, আন্তর্জাতিক মানের অ্যাকশন সিকোয়েন্স এবং তারকাবহুল কাস্টের কারণে এটিকে ভারতের ইতিহাসের অন্যতম ব্যয়বহুল অ্যাকশন সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

Shamol Bangla Ads

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার প্রাথমিক বাজেট ছিল ১৫০ কোটি রুপি। তবে গল্পের বিস্তার এবং ভিএফএক্স-নির্ভর অ্যাকশন দৃশ্য যোগ হওয়ার কারণে চূড়ান্ত বাজেট প্রায় ৩৫০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এই খরচের মধ্যে এখনো প্রোমোশন বা বিপণনের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি।

প্রথমে পরিচালক সুজয় ঘোষ ‘কিং’কে একটি মাঝারি পরিসরের থ্রিলার হিসেবে পরিকল্পনা করেছিলেন। পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দ এই প্রকল্পে যুক্ত হন এবং শাহরুখ খানের সঙ্গে বসে পুরো পরিকল্পনা নতুনভাবে সাজান। তাদের লক্ষ্য ছিল ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা আগে কখনও দেখা যায়নি।

Shamol Bangla Ads

সিনেমাটিতে ছয়টি বড় আকারের অ্যাকশন সিকোয়েন্স থাকবে। এর মধ্যে তিনটি বাস্তব লোকেশনে এবং তিনটি বিশেষভাবে নির্মিত সেটে চিত্রায়িত হবে। শাহরুখ খানের পরিচয় দৃশ্যেও বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে, যা সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে।

‘কিং’ এর প্রযোজনায় রয়েছেন গৌরী খান ও মমতা আনন্দ। জানা গেছে, শাহরুখ খান নিজেও প্রযোজক হিসেবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন।

২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে মুক্তির এক বছর আগেই ‘কিং’ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। ট্রেড বিশ্লেষকরা বলছেন, এটি শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে এবং মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা প্রবল।

Need Ads
error: কপি হবে না!